নগরীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

নগরীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর চন্দ্রিমা, কাটাখালী এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ অভিযান চালায় থানা পুলিশ। আটককৃতরা হলো, চন্দ্রিমা থানার মেহেরচন্ডী মধ্যপাড়া (দায়রাপাকের মোড়) গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাহিদ (২৫), কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মো: রয়েল আলী (৩২) এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পশ্চিমপাড়া (রেল লাইনের ধার) গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২৫)। নগর পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকা থেকে নাহিদকে আটক করা হয়। একই রাত পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া এলাকা থেকে রয়েলকে আটক করা হয়। এছাড়া, সন্ধ্যা ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকা থেকে সোহানকে আটক করা হয়। আটককৃতদের দেহ ও ব্যাগ তল্লাশি করে মোট ৮০ গ্রাম গাঁজা এবং ১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট