৭ বছর পর জীবিত ফিরলেন চাঁপাইনবাবগঞ্জের  ‘নিখোঁজ’ তরুণী আয়েশা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ ও হত্যা মামলার সাত বছর পর আয়েশা খাতুন (২৪) নামে এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ভোলাহাট উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপারের পাঠানো এক ক্ষুদে বার্তায় সোমবার (৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, ২০১৯ সালের ৩১ মে ভোলাহাট উপজেলার খাল আলমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তার মা আদরী বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও বিষয়টি ভোলাহাট থানায় তদন্তাধীন ছিল।

দীর্ঘদিন তদন্তের একপর্যায়ে গত রবিবার রাতে অভিযান চালিয়ে আয়েশা খাতুনকে উদ্ধার করে পুলিশ। তবে তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

উপপরিদর্শক কামাল হোসেন আরও জানান, সোমবার আয়েশা খাতুনকে প্রধান বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট