নাচোলে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নাচোল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়। উপজেলার মোট ৫ হাজার ৬৫৫ জন সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের উন্নত বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া ও উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। প্রধান অতিথির বক্তব্যে ড. মুঃ মিজানুর রহমান বলেন, “বর্তমান সরকার অত্যন্ত কৃষক বান্ধব এবং সবসময় আপনাদের পাশে রয়েছে। সরকারের এই প্রণোদনার মূল উদ্দেশ্য হলো উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট