নিয়ামতপুরে প্রাক বাজেট সভা
নিয়ামতপুর প্রতিনিধি
গতকাল নিয়ামতপুর উপহেলা শ্রীমন্তপুর ইউনিয়নের আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়কে গুরুত্ব দিয়ে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ড সভা থেকে প্রাপ্ত চাহিদা ও প্রস্তাবনার সমন্বয়ে জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে এর সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শ্রীমন্তপুর ইউনিয়নের আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে উল্লিখিত কার্যক্রমসমূহ অন্তর্ভুক্ত করার জন্য প্রাক-বাজেট সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো: শাহিন আলী, প্যানেল চেয়ারম্যান, শ্রীমন্তপুর ,নিয়ামতপুর, নওগাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আমিরুল ইসলাম ও অননান্য ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের হস্তান্তরিত দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও ইএসডিওর কর্মীবৃন্দ।
