রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নতুন প্রভাত ডেক্স
রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার গ্রামের মৃত ইদ্রিস শেখের মেয়ে মোসা: সেলিনা (৪৫); একই গ্রামের মৃত শহিদের (পালিত) ছেলে মো: মিঠু (২০); রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের মো: সাজ্জাদ আলী রমজানের ছেলে মো: তানজিম রায়হান (২০) এবং মৃত আজাহার আলীর ছেলে মো: মাহতাব রাজু (৫০)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গত ১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টায় বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে সেলিনা ও মিঠুকে আটক করা হয়। অন্যদিকে, গতকাল ২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টায় রাজপাড়া থানার দাশপুকুর রেলগেট এলাকা থেকে তানজিমকে এবং একই দিন আনুমানিক বেলা সোয়া ১০টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে রাজুকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক দেহ তল্লাশি করে মোট ৫৪ পিস ইয়াবা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি রাজুর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা এবং ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট