নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে অনুদান দিলেন রাসিক প্রশাসক
গতকাল শুক্রবার রাজশাহী মহানগরীর ২৯ নং ওয়ার্ডের মিজানের মোড়ে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। নামাজ শেষে রাসিক প্রশাসক মহোদয় সড়ক উন্নয়ন কাজের কারণে ক্ষতিগ্রস্ত বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫ (পাঁচ) লাখ টাকার অনুদানের চেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। এ সময় মসজিদের সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।
এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদ, মাদ্রাসা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও আধুনিকায়নে নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি দায়িত্ব পাওয়ার পর থেকে উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আজকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে বাইতুল মামুর জামে মসজিদকে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হলো। ভবিষ্যতেও মসজিদটির উন্নয়নে সহযোগিতা প্রদান করা হবে। তিনি আরও বলেন, ২৯ নং ওয়ার্ডের রাস্তা, ড্রেন সহ যে সকল উন্নয়ন করা প্রয়োজন, পর্যায়ক্রমে সকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমরা সকলে মিলে রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।
