বছরের শেষ দিকে দেশে ফেরার আশা সাকিবের

নতুন প্রভাত ডেস্ক
সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে অনেকবারই গুঞ্জন শোনা গেছে। তবে কোনোটাই শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবারও দেখবে কিনা সময়ই বলবে। তবে বাংলাদেশি অলরাউন্ডারের বিশ্বাস, বছরের শেষ দিকে দেশে ফিরতে পারবেন তিনি। ভারতের মুম্বাইয়ে ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে গিয়ে দেশটির গণমাধ্যম ‘স্পোর্টস্টারকে’ সাক্ষাৎকার দেওয়ার সময় দেশে এমনটি জানিয়েছেন সাকিব। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত—আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কিভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।
বিসিবির আগের বোর্ডের সঙ্গে ফেরার বিষয়ে কথা হলেও সত্যিকার অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন সাকিব। দুঃখ প্রকাশ করে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা—দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। এখনো আমি শুনি যে সবাই আমাকে ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো—সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি। বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আর কখনো খেলা হয়নি ৩৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের। পরে অনেকবারই জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান তিনি। তবে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর তার আর দেশে ফেরা হয়নি। সূত্র : কালের কণ্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • হঠাৎ আন্দোলনে আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর ফুটবলারদের অন্য দেশের লিগে স্থানীয় হিসেবে খেলার নিয়ম চালু করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এরই মধ্যে এই নিয়ম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতেই আন্দোলনে নেমেছে স্থানীয় ফুটবলাররা। সাফের এই নতুন নিয়মের সর্বোচ্চ ব্যবহার করছে ব্রাদার্স ইউনিয়ন। এবারের বাংলাদেশ ফুটবল লিগে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

    আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৪৫ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে লঙ্কান মেয়েদের ২০৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ওপেনিং জুটিতে ৬৮ রানে যোগ করেন। হাসিনি পেরেরাকে আউট করে জুটি ভাঙেন রিতু মনি। তার পরের ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেন হার্ষিতা সামারাবিক্রমাকে ফিরিয়ে।চার…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

    রাজশাহী মহানগরীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-০৯) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বড়বনগ্রাম রায়পাড়া বালুরমাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ প্রেজেন্ট ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগ-২০২৬ (সিজন-০৯) এর শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন, শাহ্ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মোঃ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    মহাদেবপুরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

    মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ এর…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • জয় দিয়েই বাছাই শুরু বাংলাদেশের

    এশিয়ান গেমস হকির বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারে আজ চাইনিজ তাইপের সঙ্গে বাংলাদেশের লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের চার মিনিটে গোল করেন চাইনিজ তাইপের লি চি-শুয়ান। সমতায় ফিরতে বাংলাদেশের লেগেছে ১১ মিনিট। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • কবে ফিরছেন হাসান মাহমুদ?

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না হাসান মাহমুদ। ইনজুরির কারণে ওই সময় থেকেই মাঠের বাইরে তিনি। মাঠে ফিরতে কত লাগবে, তা এখনো জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ফিট হতে আরও সময় লাগবে। ডান কনুইতে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সম্ভাবনা নেই হাসানের। রিহ্যাব প্রক্রিয়া…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন