৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় পরিদর্শনে রাসিক প্রশাসক

৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় পরিদর্শনে রাসিক প্রশাসক

নতুন প্রভাত ডেস্ক
মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ এবং শিশু হাসপাতাল এবং বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts