নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে স্টারলিংক ইন্টারনেট সংযোগ উদ্বোধন
|

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে স্টারলিংক ইন্টারনেট সংযোগ উদ্বোধন

নতুন প্রভাত ডেস্ক রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চগতির স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস.এম আব্দুর রাজ্জাক এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এসময় ইউনিভার্সিটির নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ও গবেষণাকে আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়টি স্টারলিংক স্যাটেলাইট সংযোগ স্থাপনের উদ্যো গ্রহণ করেছে। স্টারলিংক সংযোগের মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা সর্বোচ্চ গতিতে আনলিমিটেড ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। এটি প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি একটি শক্তিশালী বিকল্প সংযোগ হিসেবে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts