জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল
নতুন প্রভাত ডেস্ক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে রাজশাহী কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল খেলায় টসে হেরে রাজশাহী কোর্ট মডেল উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৮৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ মাহিন ১৯ ও আজিম ২৫ রান করে। বিপক্ষ দলের পক্ষে আশরাফুল ১৮ ও সিফাত ২০ রানে ৩টি করে উইকেট নেন। লোকনাথ উচ্চ বিদ্যালয় ৮৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৭ ওভাওে ৩ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে(৮৯ রান) । দলের পক্ষে সর্বোচ্চ আরহাম ২৮ ও আলিফ ১৬ রান করে। বিপক্ষ দলের পক্ষে আলিকুর, জুবায়ের ও লাম ১টি করে উইকেট নেন। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
