পোরশায় ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষণা
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার ২নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে সংশ্লিষ্ট ইউপি মিলনায়তনে বাজেট ঘোষনা সভায় সভাপতিত্ব করেন ১নং প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম। বাজেট উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন সোহাগ। এতে বরাদ্ধকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন খাত হতে আয় দেখানো হয়েছে ৪ কৌটি ৩২ লক্ষ ৬২ হজার ৭৭৩ টাকা এবং বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৪ কৌটি ৩১ লক্ষ ৬ হাজার ৯৪৬ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৮২৭ টাকা। বাজেট ঘোষনায় প্যানেল ইউপি সদস্য আনিসুর রহমান, আমিনুল ইসলাম, খলিলুর রহমান, মইনুল ইসলাম, তারা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
