১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। মিজানুর রহমানের করা প্রতারণার মামলায় শনিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে পুলিশ। খবরটি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

জানা গেছে, গ্রেপ্তারের পর পূজা চেরীর বাবাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার তিনি। বলেন, আমরা লেনদেনের স্টেটমেন্টগুলো যাচাই করছি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরো ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেল ৩টার দিকে অভিযুক্তের অনুরোধে আরো ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি। ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পূজা চেরির পরিচিতি ও পূর্ব সম্পর্কের কারণে টাকা দেওয়ার বিষয়টি জানিয়ে অভিযোগকারী মিজানুর রহমান বলেন, আমি আমার অভিযোগের কথা থানায় জানিয়ে মামলা করেছি। বাকিটা আদালতে গিয়ে কথা বলব।

এদিকে বাবার অভিযোগ নিয়ে পূজা চেরী গণমাধ্যমে বলেন, ‘আপনারা যেই অভিযোগ কিংবা মামলার বিষয়ে কথা বলছেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা আমাকে টানবেন না। প্রথম কথা হচ্ছে, মামলাটির তদন্ত চলমান। বিষয়টি আমার পরিবারকেন্দ্রিক হলেও এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই। আইনগত প্রক্রিয়া চলমান। বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।’ সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • গম পাচারের অভিযোগ, নায়িকা নুসরাতকে তলব

    আবার রেশন দুর্নীতি মামলায় ভারতের অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করল দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২৩ এপ্রিল পশ্বিমবঙ্গে প্রথম দফার নির্বাচন। তার আগেই ইডির তরফে ২২ তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে।তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

    শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলে ধর্মীয় জীবন যাপনের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন লুবাবা।  সাম্প্রতিক এক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের গুঞ্জন জোরালো হলেও, লুবাবা নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। সব…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • মেয়েকে শোবিজে দেখতে চান না আলিয়া ভাট

    বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের কোলজুড়ে এসেছে মেয়ে রাহা কাপুর। জন্মের পর থেকেই তাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সবাই ধরে নিয়েছিলেন বড় হয়ে মা-বাবার মতো রূপালি পর্দায়ই দাপিয়ে বেড়াবে সে। তবে মা আলিয়া ভাটের ভাবনা কিন্তু একদম ভিন্ন। তিনি চান না তার মেয়ে গ্ল্যামার দুনিয়ায় আসুক, বরং মেয়ের হাতে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • বগুড়ায় তারকাদের মিলনমেলা, সন্ধ্যায় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

    বগুড়া শহরে পা রাখতেই উৎসবের আবহ টের পাওয়া যায়। কোথাও ব্যান্ড পার্টির বাজনা, কোথাও ভেসে আসছে জনপ্রিয় গানের সুর। শহরের মোড়ে মোড়ে রঙিন ব্যানার, ফেস্টুন—সব মিলিয়ে যেন এক উন্মুখ অপেক্ষা। সন্ধ্যা নামার আগেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন স্পটে। আর ‘মমো ইন’-এ পৌঁছাতেই স্পষ্ট হয়ে ওঠে আয়োজনের ব্যাপ্তি—তারকাদের আনাগোনা, কর্মব্যস্ততা আর সাজসজ্জায় মুখর চারপাশ। যেন…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

    ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। স্ত্রী ইভনাথ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • বর্ষবরণের ছবিতে জয়া আহসান, অপু বিশ্বাস, মিমরা

    জয়া আহসানের ঘরে বৈশাখ একটু আগেভাগেই হাজির হয়েছিল। গতকাল ছবিটি পোস্ট করে জয়া লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা–ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা। বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়িমাখা, পিঠাপুলি। উৎসব, এক ঘর ভরা বাঙালিয়ানা।’শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল রঙের ব্লাউজ পরেছেন অপু বিশ্বাস। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন।…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন