১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। মিজানুর রহমানের করা প্রতারণার মামলায় শনিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে পুলিশ। খবরটি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

জানা গেছে, গ্রেপ্তারের পর পূজা চেরীর বাবাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার তিনি। বলেন, আমরা লেনদেনের স্টেটমেন্টগুলো যাচাই করছি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরো ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেল ৩টার দিকে অভিযুক্তের অনুরোধে আরো ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি। ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন। এতে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পূজা চেরির পরিচিতি ও পূর্ব সম্পর্কের কারণে টাকা দেওয়ার বিষয়টি জানিয়ে অভিযোগকারী মিজানুর রহমান বলেন, আমি আমার অভিযোগের কথা থানায় জানিয়ে মামলা করেছি। বাকিটা আদালতে গিয়ে কথা বলব।

এদিকে বাবার অভিযোগ নিয়ে পূজা চেরী গণমাধ্যমে বলেন, ‘আপনারা যেই অভিযোগ কিংবা মামলার বিষয়ে কথা বলছেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা আমাকে টানবেন না। প্রথম কথা হচ্ছে, মামলাটির তদন্ত চলমান। বিষয়টি আমার পরিবারকেন্দ্রিক হলেও এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই। আইনগত প্রক্রিয়া চলমান। বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।’ সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

    শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলে ধর্মীয় জীবন যাপনের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন লুবাবা।  সাম্প্রতিক এক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের গুঞ্জন জোরালো হলেও, লুবাবা নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। সব…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • অনন্ত আম্বানির জন্মদিনে বলিউডে তারকাদের মেলা

    ভারতের ধনকুবের বিশিষ্ট শিল্পপতি ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির জন্মদিনের পার্টিতে ছিল তারকাদের মেলা। শুক্রবার (১০ এপ্রিল) ছিল অনন্ত আম্বানির জন্মদিন। তবে প্রাক-জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়েছে দুদিন আগেই। জন্মদিনের আসর বসছে গুজরাটের জামনগরের বনতারায়। সেখানে বসেছে বলিউড তারকাদের মেলা। অভিনেত্রী জাহ্নবী কাপুর থেকে রণবীর সিং, সালমান থেকে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • বিচ্ছেদ, বিরল রোগের সঙ্গে লড়াই পেরিয়ে নতুন সামান্থা

    রোমান্টিক নায়িকা হিসেবে শুরু, সহ-অভিনেতার সঙ্গে প্রেম-বিয়ে, এরপর বিচ্ছেদ—সামান্থা রুথ প্রভুর জীবন ঘটনাবহুল। ‘পাশের বাড়ির মেয়ের’ ইমেজ থেকে বেরিয়ে ‘পুষ্পা’র আইটেম গানে নাচ, অ্যাকশন সিরিজে অভিনয়, বিচ্ছেদের যন্ত্রণা ভুলে আবার জটিল রোগের সঙ্গে লড়াই—তাঁর জীবন যেন সিনেমার মতোই। আজ ২৮ এপ্রিল অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক তাঁর জীবন ও ক্যারিয়ার। সাধারণ পরিবার থেকে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • ১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

    মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’। মুক্তির মাত্র ১৫ দিনে ছবিটি যে কেবল বিপুল অর্থ আয় করেছে তা-ই নয়, বরং বক্স অফিসের ইতিহাসে নাম লিখিয়েছে এক অনন্য রেকর্ডের বরপুত্র হিসেবে। ১ এপ্রিল পর্যন্ত ছবিটির জয়জয়কার এমন এক উচ্চতায় পৌঁছেছে, যা এর আগে কোনো হিন্দি সিনেমার পক্ষে…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • ‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজক

    বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বড় পর্দায় রাম রূপে রণবীরকে দেখতে যখন ভক্তরা প্রহর গুনছেন, ঠিক তখনই চমকপ্রদ এক তথ্য ফাঁস করলেন সিনেমার প্রযোজক। এই দিওয়ালিতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’, তবে তার আগেই এল রণবীরের আরেক ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে বড় আপডেট। বিখ্যাত ভিএফএক্স…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • অভিনেত্রীর প্রতি আসক্তি, বিয়ে ভাঙল ভক্তের!

    রূপালি পর্দার তারকাদের প্রতি ভক্তদের আসক্তি মাঝেমধ্যেই সীমা ছাড়িয়ে যায়। সম্প্রতি পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোনম বাজওয়া এমন এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যেখানে তার প্রতি আসক্ত হয়ে এক ভক্ত নিজের প্রেমিকার সঙ্গে বাগদান ভেঙে দিয়েছেন। সোফি চৌধুরীর সঞ্চালনায় একটি টক-শোতে অংশ নিয়ে অভিনেত্রী নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানান। সোনম বাজওয়া বলেন, একদিন এক তরুণী…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন