বাগমারায় বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল
স্টাফ রির্পোটার বাগমারা
রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম (৬৮) চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি………..রাজিউন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রীয় মার্যদায় রোববার (২২ নভেম্বর) সকাল ১০ টায় মরহুম বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলমের জানাযা শেষে দেউলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যদায় দাফন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজানুর রহমান, বাগমারা থানার পুলিশের দল, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীরমুক্তিযোদ্ধাগনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
