লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

লালপুর প্রতিনিধি

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ছোট বিলশলিয়া গ্রামের মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০), গোপালপুর বাজার এলাকার মো. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১), বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শামীম আহমেদ (৫০) এবং বালিতিতা মহেশপুর গ্রামের মো. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬)।

পুলিশ সূত্র জানায়, সাইফুল ইসলাম নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য এবং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে সাড়ে ৯টার দিকে গোপালপুর বাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য আনোয়ারুল আজিমকে। এ দুজনকে ১৮ নভেম্বর লালপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনএ মামলাটি হয়েছে। ১৭ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য শামীম আহমেদ ও ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়। শামীমকে রাত সাড়ে ৮টার দিকে এবং ইব্রাহিমকে রাত সাড়ে ৯টার দিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি শফিকুল ইসলাম বলেন, পৃথক দুটি মামলায় পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট