নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার
গত মঙ্গলবার সন্ধ্যায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নদী বাঁচাও আন্দোলন ও হেরিটেজ রাজশাহীর আয়োজনে শাহমখদুম কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর ইফতি খারুল আলম মাসউদ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট ভাসানীযোদ্ধা আব্দুল মতিন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মোহাম্মদ নাফিস, সাংবাদিক ও রাজনীতিবিদ মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর তারেক ফজল, রাবি প্রফেসর আমিরুল ইসলাম কনক, রাকাব এর সাবেক এজিএম কবি মোস্তাক রহমান, বিএফ ইউজে এর সহকারী মহাসচিব সাদিকুল ইসলাম স্বপন, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক কবি সোহেল মাহবুব, হেরিটেজ রাজশাহী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান লাভলুসহ গান্যমান্য ব্যক্তিবর্গ। পরিচালনা করেন যদি বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আহসান হাবিব।
