সাবেক আমিরের কবর  জিয়ারত করলেন নবনির্বাচিত আমির

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম আতাউর রহমানের কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত মহানগর আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। গতকাল সোমবার সকালে মহানগর জামায়াতের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারত শেষে প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মরহুম আতাউর রহমান রাজশাহী মহানগর জামায়াতের দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি যে আদর্শ ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতে হবে। কবর জিয়ারতে উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন , তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট