এবারের ৭ই নভেম্বর : শহীদ জিয়া ও খালেদা জিয়ার প্রতিবিম্ব তারেক রহমান                      

গত ৭ নভেম্বর শনিবার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ৪টি স্থানে ৪টি বক্তৃতা বা বিবৃতি দিয়েছেন। প্রথমটি হলো, ৬ নভেম্বর এ দিবস উপলক্ষে জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ বা বাণী। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থটি ছিল আর্মি স্টেডিয়াম, মানিক মিয়া এভিনিউ ও নয়া পল্টনে মিছিল-পূর্ব সমাবেশে প্রদত্ত বক্তৃতা বা ভাষণ। আমি গভীর মনোযোগের সাথে বার বার তার এ ৪টি ভাষণ পড়েছি। বেগম জিয়ার শাসনামল থেকে তারেক রহমানের রাজনীতি, লন্ডনে নির্বাসন, সেখান থেকে দল পরিচালনা, নির্বাচনী বিজয় এবং সবশেষে প্রধানমন্ত্রী হিসেবে তার বিগত ৮ মাসের কার্যাবলি ও উক্তিসমূহ আমি গভীর অভিনিবেশ সহকারে অধ্যয়ন করেছি। একটি সময় ছিল যখন তিনি দৈনিক দিনকালে বসতেন। তখন তার সাথে আমার মুখোমুখি অনেকবার আলোচনা হয়েছে। সেদিনের তারেক রহমানকে আমি ঘনিষ্ঠভাবে জেনেছিলাম। লন্ডন যাওয়ার পর থেকে এই এখন প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত তার সাথে আমার আর কোনো যোগাযোগের সৌভাগ্য হয়নি। কিন্তু আলোচ্য ৪টি ভাষণ পড়ার পর আমার স্থির বিশ্বাস জন্মেছে যে, পলিটিশিয়ান হিসেবে তিনি অনেক ম্যাচিউরড হয়েছেন। রাষ্ট্রনায়ক হিসেবে এ ৮ মাসে, বিশেষ করে ৭ নভেম্বরের উক্তিসমূহের মাধ্যমে তিনি একজন প্রাজ্ঞ, বিজ্ঞ স্টেটসম্যান হিসেবে নিজেকে তুলে ধরেছেন। আমার আরো বিশ্বাস জন্মেছে যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবয়ব মূর্ত হয়ে উঠেছে। আমার এসব মন্তব্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি।

শহীদ জিয়ার রাজনীতি নতুন দিগন্তের সূচনা

বাংলাদেশের জনগণ পাকিস্তানি সামরিক জান্তার নিষ্ঠুরতা থেকে মুক্তি চেয়েছিলেন ঠিকই। কিন্তু জনগণ ভাবতেও পারেননি যে, শেখ মুজিবুর রহমান জনগণকে স্বাধীনতার নামে ভারতের গোলামি এবং ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার রাজনীতি প্রবর্তন করবেন। জনগণের স্বাধীনতা চিন্তা ছিল একরকম। আর শেখ মুজিব সেই সংগ্রামকে পরিচালনা করেছেন জনগণের চিন্তার বিপরীতে। এখানেই জনগণের স্বাধীনতা লাভের ইচ্ছা এবং প্রাপ্ত স্বাধীনতার ভিন্নরূপের সংঘর্ষ।

হঠাৎ সেক্যুলারিজম কেন?

১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে ১৯৭১ সালে প্রদত্ত স্বাধীনতার ঘোষণাপত্রের কোথাও আওয়ামী লীগের মেনিফেস্টো বা নির্বাচনী ওয়াদায় সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়নি। কোনোদিন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়নি। কিন্তু ১৯৭২ সালের সংবিধানে অকস্মাৎ সেক্যুলারিজম বা ধর্মনিরপেক্ষতা ঢুকানো হয় এবং ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়। বাংলাদেশের মানুষ পিন্ডির অধীনতা থেকে মুক্ত হয়ে দিল্লি যেতে চায়নি। কিন্তু ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর জনগণ স্তম্ভিত বিস্ময়ে লক্ষ করলেন যে, আমাদের সার্বভৌমত্ব পিন্ডির কাঠের বাক্স থেকে বের করে এনে দিল্লির লোহার সিন্দুকে ভরা হয়েছে। সেদিন থেকেই আওয়াজ উঠেছিল, ‘পিন্ডি ছেড়েছি, দিল্লি যাব না’। সেই আওয়াজেরই প্রতিধ্বনি পাই কিছুটা ভিন্নরূপে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার কন্ঠে, ‘সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ’। এবার ৭ নভেম্বর তারেক রহমানের কন্ঠে শুনলাম, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ/সবার আগে বাংলাদেশ’।

মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। সম্ভ্রমহানি হয়েছে অসংখ্য নারীর। এত বিরাট ত্যাগ স্বীকার করেছিলেন তারা দেশের যথার্থ স্বাধীনতার জন্য। কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাত্র ৩ মাস পর ১৯৭২ সালের মার্চ মাসে শীতলক্ষ্যার বুকে মেরি এন্ডারসনে প্রমোদ ভ্রমণের সময় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে স্বাক্ষর করেন ২৫ বছর মেয়াদি গোলামি চুক্তি। বাংলাদেশে ভারতের প্রথম ডেপুটি হাইকমিশনার এবং পরবর্তীকালে ভারতের পররাষ্ট্র সচিব জে এন দীক্ষিত তার ‘লিবারেশন অ্যান্ড বিয়োন্ড’ গ্রন্থে এ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। দীক্ষিত মেরি এন্ডারসনে ছিলেন। তিনি ঐ গোলামি চুক্তি স্বাক্ষরের সমগ্র প্রক্রিয়ায় জড়িত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন মরহুম কিবরিয়া। দীক্ষিত লিখেছেন, ইন্দিরা গান্ধী এমন একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহী ছিলেন না। কিন্তু শেখ মুজিবের বারংবার অনুরোধে ইন্দিরা গান্ধী এমন একটি দাসত্বমূলক চুক্তি স্বাক্ষরে রাজি হন। এবার ৭ই নভেম্বরের বিভিন্ন বাণীতে তারেক রহমান দেশবাসীকে জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশ আর তাঁবেদার রাষ্ট্র হবে না। বাংলাদেশসংবাদ

আবার ষড়যন্ত্র শুরু হয়েছে

সিপাহি-জনতার বিপ্লব দিবসের বিভিন্ন বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে সাবধান করে দিয়েছেন যে, দেশের স্বাধীনতা খর্ব করার ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। এক্ষেত্রেও তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করছেন। ভারতের গোলামি, একদলীয় বাকশাল কায়েম, লুটপাট এবং মহাদুর্ভিক্ষের পটভূমিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবের পতন ঘটে। মুজিবোত্তর সরকারই সর্বপ্রথম ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ দিয়ে বক্তব্য শুরু করেন এবং ‘বাংলাদেশ জিন্দাবাদ’ দিয়ে শেষ করেন। ’৭৫ সালের ৩ আগস্ট ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল শাফায়াত জামিল পাল্টা অভ্যুত্থান ঘটান। এই অভ্যুথানে জেনারেল জিয়াকে সপরিবারে গৃহবন্দি করা হয়। অভ্যুত্থানের পূর্বে খালেদ মোশাররফের মাতা এবং ভ্রাতা রাশেদ মোশাররফ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেন। ৫ নভেম্বর রাতে বিবিসিতে প্রচার করা হয় যে, ঢাকায় প্রো-ইন্ডিয়ান অভ্যুত্থান ঘটেছে। এই ভারতপন্থি অভ্যুত্থান নস্যাৎ করার জন্য ৬ অক্টোবর মধ্যরাতের পর ৭ অক্টোবরের প্রথম প্রহরে বাংলাদেশের বীর সিপাহিরা ভারত ও আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিরুদ্ধে গর্জে ওঠেন। তারা সর্বপ্রথম জেনারেল জিয়াকে মুক্ত করেন। ৭ই নভেম্বর ডেপুটি চিফ মার্শাল ল’ অ্যাডমিনিস্ট্রেটর হলেও জেনারেল জিয়া সিপাহি-জনতার সমর্থনে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। জেনারেল জিয়ার আমলে ভারতের গোলামির শৃঙ্খল সম্পূর্ণ ছিন্ন হয়। পৃথিবীর সামনে ঘুষ দুর্নীতি প্রভৃতির ঊর্ধ্বে উঠে জিয়াউর রহমান সততার এক অনন্যসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সামনে ঠেলে দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে নেমেছে। তাই তারেক রহমান দেশবাসীকে এই মর্মে হুঁশিয়ার করে দিয়েছেন যে, দেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণকে তিনি সতর্ক করেছেন যে, দেশ যেন আবার তাঁবেদার রাষ্ট্রে পরিণত না হয়।

তারেক রহমানের মধ্যে ৭ নভেম্বরের প্রতিচ্ছায়া

এবার ৭ নভেম্বরের বিভিন্ন ভাষণের মধ্য দিয়ে তারেক রহমানের মধ্যে শুধুমাত্র সন্তান হিসেবেই জিয়ার প্রতিচ্ছবি ফুটে ওঠেনি, বরং স্টেটসম্যান হিসেবে জিয়াউর রহমানের ছবি মূর্ত হয়ে ফুটে উঠেছে। শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে ভারত। এক দিকে তাদের আওয়ামী এজেন্টদের মাঠে নামিয়ে অগ্নিসন্ত্রাস শুরু করেছে অন্যদিকে জুলাই বিপ্লবের অগ্রপথিকদের ওপর হামলা করে জুলাই বিপ্লবকে ভ-ুল করার চক্রান্তে লিপ্ত হয়েছে। এই পটভূমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ’৭৫-এর ৭ই নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবকে একই সূত্রে গ্রন্থিত করে, বিশেষ করে জুলাই বিপ্লবকে সমুন্নত করে ভারতীয় চক্রান্ত প্রতিরোধ করার জন্য সুকৌশলে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

’২৪-এর জুলাই বিপ্লব ৭ই নভেম্বরের বিজয় নিশান

একটি শ্রেণি প্রচারণা চালাচ্ছে যে, বিএনপি নাকি জুলাই বিপ্লবকে এড়িয়ে যাচ্ছে। অবশ্য কিশোরগঞ্জের ফজলুর রহমানের মতো বিএনপি এমপির কথাবার্তায় জনগণের মধ্যে এমন বিভ্রান্তির সৃষ্টি হতেই পারে। কিন্তু শহীদ জিয়া যেমন ডানপন্থি এবং বামপন্থি উভয়পন্থিদের এক জামাতে শামিল করে সকলকে তার নিজস্ব উদ্ভাবন ‘বাংলাদেশি জাতীয়তাবাদে’ দীক্ষিত করেছিলেন তারেক রহমানও তেমনি বলিষ্ঠভাবে জুলাই বিপ্লবকে ধারণ করে অন্যদেরও তার পতাকাতলে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন। সে জন্যই গত ৭ নভেম্বর দেশবাসীর উদ্দেশে প্রদত্ত বাণীতে তিনি বলেছেন, ‘‘দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য ২০২৪ সালে যেভাবে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল একইভাবে ১৯৭৫ সালেও সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়েছিল। ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আমাদের এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন জাতীয় ঐক্য।”

আল্লাহর প্রতি ঈমান

শেখ মুজিব তার সংবিধানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করে সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট রাজনীতি অ্যালাও করেছিলেন। ’৭৫-এর মুজিবোত্তর সরকার বিসমিল্লাহির রহমানির রহিম, এই পবিত্র নামে যাত্রা শুরু করেছিল। মোশতাক, খালেদ মোশাররফ এবং শহীদ জিয়ার সময়েও ’৭২-এর সংবিধান চালু ছিল। কিন্তু শহীদ জিয়ার ক্ষমতায় অধিষ্ঠান শুধুমাত্র সরকার পরিবর্তন ছিল না। এটি ছিল সমগ্র রাষ্ট্রব্যবস্থা, তার দর্শন এবং তার দিকনির্দেশনার আমূল পরিবর্তন। শেখ মুজিব যেখানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করেন এবং ধর্মনিরপেক্ষতা চালু করেন সেখানে শহীদ জিয়াউর রহমান সংবিধানে পঞ্চম সংশোধনী অন্তর্ভুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যুগান্তকারী পরিবর্তন সূচিত করেন। তিনি পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের মূলনীতি ও আদর্শে ধর্মনিরপেক্ষতা বাদ দেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম জুড়ে দেন। শেখ মুজিবের সমাজতন্ত্র বাদ দিয়ে সেখানে সামাজিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য উল্লেখ করা হয়।

শহীদ জিয়ার আরেকটি যুগান্তকারী পদক্ষেপ ছিল বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করা। বাঙালি জাতীয়তাবাদ বললে পশ্চিমবঙ্গ কোথায় যাবে? বাঙালি জাতীয়তাবাদ বললে উপজাতীয়রা কোথায় যাবে? সেক্ষেত্রে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে শহীদ জিয়া দুই বাংলার মধ্যে যেমন ভৌগোলিক সীমারেখা টেনে দেন তেমনি উপজাতীয়দেরও বাংলাদেশের জাতীয়বাদে অন্তর্ভুক্ত করেন। তারেক রহমান বিএনপির হাল ধরার পর থেকে ধর্মনিরপেক্ষতা পরিহার করেছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকাকে উড্ডীন করেছেন। বাংলাদেশের আপামর মানুষ বিশ্বাস করেন যে, আগামীতে সংবিধানের যেসব সংশোধন হচ্ছে সেখানে যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তারেক রহমান তার পিতার সূচিত ৫ম সংশোধনীর প্রস্তাবনা ও রাষ্ট্রীয় মূলনীতিসমূহ সমুন্নত রাখবেন।

পিলখানা হত্যাকাণ্ড

শেখ হাসিনা ২০০৯ সালের ৫ জানুয়ারি ক্ষমতায় আসার পর মাত্র ১ মাস ২০ দিনের মাথায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন চৌকস সেনা অফিসারসহ ৭৪ জন দেশপ্রেমিক নাগরিককে হত্যা করা হয়। জেনারেল ফজলুর রহমানের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এই হত্যাকা-ে আওয়ামী লীগ এবং ভারতের সরাসরি সম্পৃক্ততা ছিল। ক্ষমতায় এসে তারেক রহমান পিলখানার ঐ নৃশংস ম্যাসাকার ভুলে যাননি। এবারের ৭ই নভেম্বর বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা হত্যাকা-কে পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে, এর মাধ্যমে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছিল। বাংলাদেশের মানুষ আশা করে যে, তারেক রহমানের শাসনের মেয়াদে পিলখানা ম্যাসাকারের ন্যায় বিচার অনুষ্ঠিত হবে এবং দেশি-বিদেশি কুচক্রীদের আইনের আওতায় আনা হবে। শুরুতে যা বলেছিলাম সেই কথা দিয়েই শেষ করছি। এবার ৭ নভেম্বর তারেক রহমান আবির্ভূত হয়েছেন একজন পরিপক্ব রাজনীতিবিদ হিসেবে, একজন প্রাজ্ঞ-বিজ্ঞ স্টেটসম্যান হিসেবে এবং শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শের পতাকাবাহী হিসেবে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট