বাগমারায় আওয়ামী লীগের ৩ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার

বাগমারায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পল্লী চিকিৎসক জাহেদুর রহমান (৫৮), ভবানীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী (৪৮) ও কাচারি কোয়ালীপাড়া ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমান (৪৬)। বাগমারা থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পল্লী চিকিৎসক জাহিদুর রহমান দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন। অপরদিকে মমতাজ আক্তার বেবীর বিরুদ্ধে ভবানীগঞ্জ পৌরসভার নিউ মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসলে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নিউ মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে। অপরদিকে পৃথক অভিযানে একই অভিযোগে কাচারি কোয়ালীপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমানকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাসভবনে ককটেল হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, এলাকায় আইনশৃঙ্খলার অবনতি করার জন্য আবারও তারা সংঘটিত হচ্ছে। গ্রেপ্তারকৃতদের রোববার (১৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট