নগরীতে বনসাই  প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে তিন দিনব্যাপী আকর্ষণীয় বনসাই প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু প্রধান অতিথি থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি খন্দকার মুহাম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক নওরোজ আলী, পরিচালক খন্দকার আকিব জাবেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এতে বিভিন্ন প্রজাতির নান্দনিক ও আকর্ষণীয় বনসাই প্রদর্শিত হচ্ছে, যা প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করছে।  বরেন্দ্র বনসাই সোসাইটি’র উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ঘিরে উদ্ভিদপ্রেমী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট