জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নগরীতে জামায়াতের আলোচনা
গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেলে নিজস্ব কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, “জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তি। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নবনির্বাচিত আমীর ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আহসান বুলবুল, মহানগরীর ত্রাণ ও পুর্ণবাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, জামায়াত নেতা মোহা. আবু বকর সিদ্দীক।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় নেতৃবৃন্দ আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতায় বিশেষ তাৎপর্য বহন করে। ইতিহাসের সঠিক মূল্যায়ন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মধ্য দিয়েই এ দিবসের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। “জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তিআলোচনা সভায় নেতৃবৃন্দ ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় রাজশাহী মহানগর জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
