দাঁড়িয়ে থাকা বাসে আগুন, চালক ভেতরে ঘুমাচ্ছিলেন

নতুন প্রভাত ডেক্স:
খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। সংবাদসতর্কতা

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে তাকে ফোন করে বাসে আগুন লাগার খবর জানানো হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাসটি পুরোপুরি পুড়ে গেছে। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তিনি জানেন না। এ সময় বাসে ঘুমাচ্ছিলেন বাসের চালক। তবে ভাগ্যক্রমে তিনি বেচে যান। সংবাদসতর্কতা

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে। এ ছাড়া যারা মব সৃষ্টি করে এবং অরাজকতা করছে, তারাও এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট