মোহনপুর থানার নয়াওসির যোগদান

মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর থানায় নতুন অফিসার  ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আতিকুর রহমান। গতকাল

বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি মোহনপুর থানার দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর নবাগত ওসি আতিকুর রহমান জানান, মোহনপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠন করাই হবে তার প্রথম অগ্রাধিকার। অপরাধ দমন, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, থানা হবে সাধারণ মানুষের আস্হা ও ভরসাস্থল। যে কোন আইনি সেবা পেতে কোন হয়রানির শিকার হতে হবে না।এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। নবাগত এই পুলিশ কর্মকর্তা ইতিপূর্বে পাবনা, নাটোর ও গোদাগাড়ী থানায় অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার যোগদানে মোহনপুরের স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ আশা প্রকাশ করছেন যে, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি ঘটবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট