মান্দায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মান্দা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বরেন্দ্র অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁর মান্দায় উদ্যোগ নিয়েছে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা।  উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে ২৩ হাজার ৩৮০টি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়িত হবে ২০২৬-২৭ অর্থবছরে।

আন্তর্জাতিক সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বাস্তবায়িত ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট’ (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় নেওয়া এ কর্মসূচিতে নিম, জলপাই, আমড়া, কাঁঠাল ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের রেবা আখতার আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়, যেখানে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ক্রমেই প্রকট হচ্ছে — তীব্র খরা ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া উদ্বেগের বিষয়। আরও উপস্থিত ছিলেন, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার পশ্চিম জোনের জোনাল ম্যানেজার আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মিনুল ইসলাম ও রুমেলা খাতুন,রেবা আখতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর,  প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট