নগরীতে ইমাম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
স্টাফ রিপোর্টার
ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ১২৩৬তম দলে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ইমাম প্রশিক্ষণ একাডেমিতে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আমাদের সমাজে আলেম ওলামা, ইমাম-মুয়াজ্জিনগণ দ্বীনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহীর উপ-পরিচালক ডাঃ মোঃ আসেম আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী এ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক এ. কে. এম মুজাহিদুল ইসলাম বলেন, নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও খেলোয়াড়দের সুযোগ সৃষ্টিতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগ প্রশংসনীয়।
