নগরীতে ডেঙ্গু প্রতিরোধে  পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, “বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় রাজশাহী সুইমিংপুলে ডেঙ্গু প্রতিরোধে ঝাড়জঙ্গল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি শনিবার রাজশাহী নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে। গতকাল শনিবার সকালে সুইমিংপুলের আশেপাশের এলাকার ঝাড়জঙ্গল পরিষ্কার কার্যক্রম চলাকালে নগরবাসী ও উপজেলাবাসীকে এই কার্যক্রম বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানান তিনি। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে বেশ কিছু জায়গার আবর্জনা পরিষ্কার করেন। জেলা প্রশাসক আরও বলেন, “মানুষের জীবনমান সচল রাখতে সকলের এগিয়ে আসা উচিত। ডেঙ্গু মশার উপদ্রব থেকে মুক্ত হলেই রাজশাহীবাসী ডেঙ্গুর অসুখ থেকে রক্ষা পাবে।”

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নজরুল ইসলাম, এনডিসি মো. বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান, সহকারী কমিশনার ইয়াসিন মিয়া, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. সাইফুদ্দিনসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট