মোহনপুরে পুকুরে শিশুর মৃত্যু

মোহনপুর প্রতিনীধি

রাজশাহীর মোহনপুরে পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘেেট।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় শিশু আলিফ। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলিফ ধুরইল এলাকার বুলবুল আহমেদের ছেলে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট