মহাদেবপুরে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আয়োজিত এনজিও সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. গোলাম রব্বানী, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী, মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার, ডাসকো ফাউন্ডেশন মহাদেবপুরের টেকনিক্যাল অফিসার তামান্না জাবীন, বাংলাদেশ ন্যাজারীণ মিশনের প্রতিনিধি মিথুন মন্ডল, সল্ট ফিন্যান্সিয়াল লিটারেসী ইন্টারন্যাশনালের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, আশা’র প্রতিনিধি মো. মেহেদুল ইসলামসহ ৩০টি এনজিওর প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts