গ্রেফতার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৮ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১৭৮ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে  এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, এই সময়ে রাজশাহী রেঞ্জে মোট ১৭১টি মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলার মধ্যে ১টি খুন, ৩টি চুরি, ১টি নারী ও শিশু নির্যাতন এবং ৬৬টি অন্যান্য অপরাধের মামলা রয়েছে। এছাড়া ৪টি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে সশস্ত্র ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সরকার বিরোধী বা দ্রুত বিচার আইনে কোনো মামলা রেকর্ড হয়নি। 

আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৭৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ জন পরোয়ানাভুক্ত আসামি, ১৮ জন সাজাপ্রাপ্ত আসামি, ৬১ জন অনুমোদিত মামলার আসামি এবং ৪ জন প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় গ্রেপ্তার হয়েছেন। এছাড়া মাদকদ্রব্য সংক্রান্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৯ জন। অভিযান পরিচালনাকালে পুলিশ ২.২৫ গ্রাম হেরোইন, ৭০৬ পিস ইয়াবা, ৯০ পিস ট্যাপেন্টাডোল, ২৫০ গ্রাম গাঁজা, ১ লিটার চোলাই মদ এবং ১ ক্যান ও ৫ বোতল বিয়ার উদ্ধার করেছে। 

গ্রেপ্তার ও মালামাল উদ্ধার সংক্রান্ত মোট ১৪৫টি প্রসেস নিষ্পত্তি করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে রেঞ্জ জুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৭৭৫টি এবং চলতি মাসে সর্বমোট ১৪,৭৯৮টি মোবাইল টিম মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে। জনগণের আইনি সেবা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট