রাজশাহী থেকে আরও ৩টি ট্রেন চালু হবে: ভূমিমন্ত্রী মিনু

স্টাফ রিপোর্টার

রাজশাহী থেকে ঢাকায় ১টি বিরতিহীনসহ বিভিন্ন রুটে তিনটি ট্রেন চালু হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। গতকাল শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, রাজশাহী থেকে ৩টি ট্রেন চালু হবে। এরমধ্যে একটি চাঁপাই-রাজশাহী-ঢাকায় বিরতিহীন, অপরটি রাজশাহী থেকে চট্ট্রগ্রাম এবং আরেকটি রাজশাহী থেকে কলকাতা যাবে। ট্রেনগুলো যাবে আসবে। এতে এই অঞ্চলের মানুষ ব্যাপক উপকৃত হবেন।

তিনি আরও বলেন, আপনারা সঠিক তথ্য প্রচার করুন। এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না যাতে ভূল তথ্য মানুষের কাছে যায়। প্রসঙ্গত, রাজশাহী থেকে ফের ৬টি ট্রেন চালু হচ্ছে এমন সংবাদ ভূমিমন্ত্রীর বরাতে প্রচারের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট