বাংলাদেশ স্পোর্টং প্রেস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী গঠন
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ স্পোর্টং প্রেস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) রাজশাহী শাখার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৮ মেয়াদের এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদ রিপনও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুলাল আবদুল্লাহ। গতকাল শনিবার বিকেল ৫টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভা কক্ষে সাধারণ সভা ও নির্বাচনে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। কেন্দ্রীয় কমিটির অনুমোদন স্বাপেক্ষে এই কমিটির কার্যক্রম অব্যাহত হবে। ১১ সদস্যর এই কমিটিতে সহ সভাপতি হয়েছেন এম হক নিশান (ফ্রিল্যান্সার), যুগ্ম সম্পাদক কবীর তুহিন (বিসিবি ফটোগ্রাফার) ও অর্থ সম্পাদক ডা. মাহফুজুল হক রানা (ফ্রিল্যান্সার)। এছাড়াও ছয়জনকে এই কমিটির কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন যথাক্রমে জি এম হাসান-ই-সালাম বাবুল (সংবাদ), আফরোজা খান হেলেন, শিরাজী ফেরদৌস ইমন, মাহী ইলাহি, রিমন রহমান (আজকের পত্রিকা), ফয়সাল আলম । নির্বাচনের আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসপিএ রাজশাহী শাখার আহ্বায়ক কমিটির সদস্য এম হক নিশান। সভা পরিচালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব দুলাল আবদুল্লাহ। রাজশাহীর প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব পাঠ করেন বিএসপিএ শাখার সদস্য শিরাজী ফেরদৌস ইমন।
