রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া গ্রামের মো: রজবের ছেলে মো: রাব্বি (২৬)।
গতকাল ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বেলা আনুমানিক ১১ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাব্বিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাব্বির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৭টি মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
