৫ দিনেও সমস্যা নিরসন হয়নি! বাগমারায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে সৌদি প্রবাসী নারী
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার রাড়োপাড়া মহল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে সৌদি প্রবাসী নারী লেটিশিয়া বিশ্বাস (৩৮) গত ৫ দিন ধরে অনশন করলেও কোন নিরসন হয়নি। প্রেমিকার আসার খবর পেয়ে বাড়ি-ঘরে তালা দিয়ে প্রেমিক নিরব হোসেন (২৫) ও তার পরিবার গা ঢাকা দেয়। কয়েক দিন ধরে কখনও স্থানীয়দের দেওয়া খাবার খেলেও অধিকাংশ সময় না খেয়ে ওই যুবতী বাড়ির নিকটে দিন যাপন করছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রশাসনিক ভাবে তাকে কেউ সহায়তা করতে আসেননি। ফলে নিরাপত্তা নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অবশেষে নিরাপত্তা বজায় রাখতে স্থানীয়দের সহযোগীতায় লেটিশিয়া বৃহস্পতিবার সকালে বাড়ির দরজার তালা খুলে বাড়িতে প্রবেশ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার রাড়োপাড়া মহল্লায় গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে নীরব হোসেন নামের যুবকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন লেটিশিয়া নামের এক প্রবাসী নারী। লেটিশিয়া দীর্ঘ দিন ধরে সৌদি আরবে চাকুরী করছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়। ফেসবুকেতাদের প্রেমের সম্পর্ক। লেটিশিয়া বিশ্বাসের দাবি প্রায় পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে নীরব হোসেনের সঙ্গে তাঁর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের বিষয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। নীরবের পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর কথা হয়েছিল বলে দাবি করেন তিনি। সেই বিশ্বাস থেকেই নীরবের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে নিজের উপার্জিত অর্থ ব্যয় করতে থাকেন লেটিশিয়া বিয়ের প্রতিশ্রুতি আর ভবিষ্যৎ সংসারের স্বপ্ন ছিল তার। প্রিয় মানুষটির ওপর বিশ্বাস রেখে ধীরে ধীরে তুলে দিয়েছিলেন নিজের জমানো প্রায় ১২ লাখ টাকা ব্যয় করেন। কিন্তু সম্প্রতি অন্য জায়গায় বিয়ে করবে বলে তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন । অবশেষে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন ওই যুবতী। তাঁর দাবি,তাঁকে বিয়ে করতে হবে। নয়তো সে আত্মহত্যা করবে। এ ঘটনায় নীরব হোসেন ও তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয়রা তাদের প্রেমের সর্ম্পক ও অর্থ লেন-দেনের ব্যপারে জানেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এ বিষয়ে বাগমারা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান থানার ভারপ্রপ্তি কমৃকর্ত (ওসি) তৌাহদুল ইসলাম। ॥
