নগরীতে জেন্ডার সমতা ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ
খেলাধুলায় জেন্ডার সমতা নিশ্চিতকরণ, শিশু ও তরুণ খেলোয়াড়দের সুরক্ষা এবং ক্রীড়াঙ্গনে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে খেলোয়াড় ও কোচদের নিয়ে দিনব্যাপী জেন্ডার সমতা ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর হোটেল ওয়ারিসনে সচেতন সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অর্থায়ন করে এডুকো বাংলাদেশ।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন সাফের হেড অব সেফগার্ডিং এ্যান্ড সোশ্যাল রেসপনসিবিলিটি ফাতিমা এশা এবং এডুকো বাংলাদেশের ম্যানেজার, চাইল্ড রাইটস, প্রোটেকশন অ্যান্ড অ্যাডভোকেসি মোঃ শহিদুল ইসলাম। প্রশিক্ষণ আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন গেম চেঞ্জার প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম।
প্রশিক্ষণে খেলাধুলায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করা, জেন্ডারভিত্তিক বৈষম্য প্রতিরোধ, শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার ও সুরক্ষা, খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে দায়িত্বশীল আচরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি খেলাধুলায় হয়রানি, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয় এটি বৈষম্যহীন, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ক্রীড়াঙ্গনে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিশু ও তরুণ খেলোয়াড়দের জন্য নিরাপদ
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এডুকো বাংলাদেশের অর্থায়নে সচেতন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত গেম চেঞ্জার প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো খেলোয়াড় ও কোচদের জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও নিরাপদ ক্রীড়াচর্চা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এ উদ্যোগের মাধ্যমে রাজশাহীর ক্রীড়াঙ্গনে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্তর্ভুক্তি ও নিরাপত্তার সংস্কৃতি আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি
