বিএমডিএর সৌর সেচযন্ত্র সঠিক পরিচালনা প্রশিক্ষণ
বরেন্দ্র অঞ্চলে কৃষি সেচ কার্যক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং সেচযন্ত্রের সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘সোলার সেচযন্ত্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ’ বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করেন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (চঅজঞঘঊজ) ও সহযোগিতা করেন সুপার স্টার রিনিউবল এনার্জি লিমিটেড প্রশিক্ষণ এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)। সভাপতিত্ব করেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পিএন্ডডি পার্টনার প্রোগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম।
প্রধান অতিথি জাহাঙ্গীর আলম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে কৃষকদের সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। ফলে বিদ্যুৎতের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা কমবে এবং পানির অভাবে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি অনেকাংশে দূর হবে। বিএমডিএর আওতাধীন ১৫ হাজার গভীর নলকূপ সৌরবিদ্যুৎচালিত এলএলপি পাম্প (লো লিফট পাম্প) আওতায় এনে নেট মিটারিং এর মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বিএমডিএ প্রতিবছর বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১ শত ৫০ কোটি টাকা ব্যয় করে। সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হলে এ ব্যয় কমিয়ে বছরে প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকায় নামিয়ে আনা সম্ভব হতে পারে। নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করেও বিএমডিএ আয় করতে পারবে। আমরা যদি প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা সম্ভব হলে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় বাড়বে। উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, মোঃ আরিফুল ইসলাম জেনারেল ম্যানেজার (এসএসআরইএল), মোঃ আশিক রাব্বি ডেপুটি ম্যানেজার সহ প্রশিক্ষণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষেল রাজশাহী রিজিয়ন এরআওয়াধীন বিভিন্ন জোন এর নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মেকানিক সহ ৩০জন অংশগ্রহণ করেন প্রশিক্ষণে।
