নগরীতে কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ আটক ৩
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় এলাকায় অভিযান চালিয়ে ২৩টি শর্টগানের কার্তুজ ও ৪৯টি ইফিডিন ইনজেকশনসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল (১২ অক্টোবর) রাতে দিকে বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া মোড় হতে ওই তিনজনকে আটক করে। আটককৃতরা হলো, ফয়সাল (১৯), সোনা মিয়া ওরফে আবুল হায়াতের ছেলে মো: যুবরাজ (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী গ্রামের একরামুল হকের ছেলে মো: সুলতান মাহমুদকে (৩৬) এবং পলাতক আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গোলাপবাজার গ্রামের বিএল (৩০)।
পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামি ফয়সালের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৩টি শর্টগানের কার্তুজ (গুলি) ও ৪৯টি ইফিডিন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আলামত পলাতক আসামি বিএল এর সহায়তায় সংগ্রহ করে গ্রেপ্তারকৃত আসামিরা হেফাজতে রেখেছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইন তৎসহ অস্ত্র আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
