মন্ত্রণালয়ে বড় সংস্কার ও নিয়োগের ঘোষণা ভূমিমন্ত্রী মিনুর
ভূমি মন্ত্রণালয়ে বড় ধরনের সংস্কার ও জনবল নিয়োগের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ১৮ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে। গতকাল বুধবার (২০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আদলে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করা হবে। এ লক্ষ্যে ডিজিটাল ভূমি সেবা আরও বিস্তৃত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “ভূমি মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত সরকারের সাবেক ভূমি উপদেষ্টার বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মন্ত্রণালয়। তিনি আরও বলেন, “সাবেক ভূমি উপদেষ্টার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ এসেছে, সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সুত্র: বাংলাভিশন নিউজ
