নিয়ামতপুরে ঋণনীতি বিষয়ে প্রচার কার্যক্রম

নিয়ামতপুর প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ (টউণঙএ)’ শীর্ষক কার্যক্রমের আওতায় ঋণনীতি বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন ব্যাংকের উদ্যোগে এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মুর্শিদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রকৌশলী তারেক আজিজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট