নগরীতে পরিযায়ী পাখি দিবসে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
“ঊাবৎু ইরৎফ ঈড়ঁহঃং, ণড়ঁৎ ঙনংবৎাধঃরড়হং গধঃঃবৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলা শাখা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (ঘইঈঋ)-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বিশেষ সহায়তা প্রদান করে ডড়ৎষফ গরমৎধঃড়ৎু ইরৎফ উধু এবং বাংলাদেশ বায়োডাইভারসিটি কনসারভেশন ফেডারেশন (ইইঈঋ)।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোসা: সেলিনা বেগমের সভাপতিত্বে এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. বিকে দাস এবং বিশেষ বক্তা হিসেবে বাপা রাজশাহীর কেন্দ্রীয় সদস্য রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম কার্যনির্বাহী সদস্য ডাঃ মো: মনিরুল হক মূল্যবান বক্তব্য প্রদান করেন।
