রাজশাহীতে মাদক দ্রব্যসহ ৬ কারবারী আটক

রাজশাহীতে মাদক দ্রব্যসহ ৬ কারবারী আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পবা, রাজপাড়া, কর্ণহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬  মাদক কারবারীকে আটক করেছে। এসময় বিপুল পরিমান বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গত বুধবার রাতে ¦ে অভিযান চালায় পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহী নগরীর পবা থানার দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩০), একই এলাকার মৃত আবু খায়েরের ছেলে মেরাজ উদ্দিন (৫১), রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া (রেললাইন ধার) গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান ওরফে মনা (২৫), কর্ণহার থানার সরিষাকুড়ি (হাটপাড়া) গ্রামের বাবলুর ছেলে বিপ্লব (৩২), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সরমজাই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাসির হোসেন (২৮) এবং রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের হবিবর রহমানের ছেলে আশিক আলী (২৮)। নগর পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত সোয়া ১১ টার দিকে পবা থানার নওহাটা দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে আশরাফুল ও মেরাজকে আটক করা হয়। এছাড়া, একই রাত ১১ টার দিকে লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে মেহেদীকে আটক করা হয়। ভোর সাড়ে ৬ টার দিকে কর্ণহার থানার ডাংগেরহাট এলাকা থেকে বিপ্লব ও নাসিরকে আটক করা হয়। অন্যদিকে বিকাল পৌনে ৬ টার দিকে কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে আশিককে আটক করা হয়। আটককৃতদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে ৩ কেজি ১শ’ গ্রাম গাঁজা, সাড়ে ৭ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *