নাচোলে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে পাঁচ হাজার প্রান্তিক কৃষকের মাঝে আউষ ধান, মুগ ডাউল, পাট ও তিলের বীজ এবং সম্পূরক রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসার অফিসার রাইহানুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, আমিনুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা নায়েবে আমীর ইয়াকুব আলীসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৫-’২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট, এয়ারফ্লো মেশিন ও উপশী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে প্রতিটি কৃষককে ৫ কেজি করে আউস ধানবীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৩০জনের প্রত্যেককে ১ কেজি করে পাটবীজ।
