জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল
|

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০, ফাহিম ১৩ ও রাজেউন ১২ রানে ৩টি করে উইকেট নেন। ৭২ রানের টার্গেট নিয়ে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ৭.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে টার্গেট পুর্ন করে(৭২ রান)। দলের পক্ষে সর্বোচ্চ রাহাত অপরাজিত ২৮ ও মাহতাব অপরাজিত ৩১ রান করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *