রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৭

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মারজিনা বেগম (৫৯)। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তার বাড়ি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি মারা যান। গতকাল শনিবার সকালে হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মারজিনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মুখপাত্র জানান, গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন। বর্তমানে ১৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট