বাগমারার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মন্ডল মারা গেছেন

বাগমারা প্রতিনিধি

বাগমারার ঝিকড়া ইউনিয়নের ঝাড়গ্রাম গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মন্ডল মারা গেছেন (ইন্নালিল্লাহে..রাজিউন)। গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবন ঝাড়গ্রামে গ্রামে বার্ধক্যজণিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টায় তাঁর জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মন্ডলের দাফনের সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আহাদ আলী, আব্দুস সালাম, দবির উদ্দিন, এবারতুল্লাহ্, মজিবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারসহ জানাজায় উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধ মরহুম আব্দুর রহমান মন্ডল এঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট