পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের সম্মেলন

পোরশা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সম্মেলন উপলক্ষে নিতপুর ইউনিয়নের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদের পোরশা উপজেলা শাখার সভাপতি জনাব গণেশ মার্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমান এমপি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাহার রহমান সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, আদিবাসী নেতা  বিমল চন্দ্র রাজোয়াড় এবং রূপচান লাকড়া। সংগঠনের সাংগঠনিক সম্পাদকের সঞ্চালনায় আলোচনা সভা শেষে আগামী মেয়াদের জন্য পোরশা উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট