মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুর প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ২ অক্টোবর  শুক্রবার ডাকবাংলো মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং মহাদেবপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষক দলের সহ  সভাপতি মোঃ ইমরুল কায়েস সাজু, সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফফর রহমান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম সরকার, সম্পাদক ও খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন আলম, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাদল, সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম প্রমূখ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বিশেষজ্ঞসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫২০ জন রোগীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেকআপ, ব্লাড প্রেশার চেক আপ, ওজন মাপাসহ তাদেরকে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট