পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার

পোরশা প্রতিনিধি

নজরুল বর্ষ উপলক্ষে নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার দেশব্যাপি সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসাবে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহ ব্যাপি এর উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সহকারি কমিশনার (ভুমি) মোসা. নাবিলা ফেরেদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা ভিত্তিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮টি ইভেন্টে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানান। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট