নগরীতে সামারি ট্রায়াল কোর্টে ৬জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে দুই চোরকে আটকের পর সামারি ট্রায়াল কোর্টে জেল জরিমানা করা হয়েছে। এরমধ্যে এয়ারপোর্ট থানা এলাকায় একজন চোর ও রাজপাড়া থানা এলাকায় গাঁজা সেবনের অভিযোগে তাদের আটকের পর এই জেল জরিমানা করা হয়। তাদের দুজনকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম শেষে একজনকে ১ বছর ও এক আসামিকে ৩ মাসের কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নগর পুলিশ জানায়, গত বুধবার দিবাগ রাতে এয়ারপোর্ট থানার ডালাপুকুর গ্রামের তাহাসেন হাজির ছেলে হৃদয় হোসেনের (২৪) তার বাড়ির টাকা চুরি করে পালানোর সময় তার বাবা আটক করে পুলিশের দেয়। পরে তাকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রম পরিচালনা করেন। দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া গ্রামের মৃত আশেদ আলীর ছেলে বাচ্চুর (৫০) বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি গাঁজা সেবনের কাজে ব্যবহৃত ২টি মাটির কলকি, ১টি কাঁচি, ৫ ইঞ্চি দৈর্ঘ্যের ১টি লোহা ও ১ টুকরা কাপড় জব্দ করা হয়। পরে বাচ্চুর বিরুদ্ধে সামারি ট্রায়াল কার্যক্রম পরিচালনা করেন। বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি বাচ্চুকে ৩ মাসের কারাদণ্ড দেন।
রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ উপ-শহর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান পল্লব (২৪), বোয়ালিয়া থানাধীন উপ-শহর এলাকার বিপ্লব ওরফে বিপু (২৪) এবং উপ-শহর নিউ মার্কেট এলাকায় বসবাসরত শাহাদত হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল সকাল ৯টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ তালাইমারী শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর রহমান রুমনকে (৩৪)- গাঁজা রাখার সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
