মেসির মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক

আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসরের ঘোষণা দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। এবার কোন ট্রফি বা খেতাব নয়। এই মহাতারকা পেতে যাচ্ছেন আর্জেন্টিনার সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর অনোরিস কাউসা’। দেশটির সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব বুয়েনস আইরেস (উবা) এই ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে  বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক বিদায়ি ম্যাচ খেলবেন মেসি। ম্যাচের আগে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেওয়া হবে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট