হঠাৎ আন্দোলনে আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

হঠাৎ আন্দোলনে আবাহনী-মোহামেডানের ফুটবলাররা

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর ফুটবলারদের অন্য দেশের লিগে স্থানীয় হিসেবে খেলার নিয়ম চালু করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এরই মধ্যে এই নিয়ম বাস্তবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতেই আন্দোলনে নেমেছে স্থানীয় ফুটবলাররা।

সাফের এই নতুন নিয়মের সর্বোচ্চ ব্যবহার করছে ব্রাদার্স ইউনিয়ন। এবারের বাংলাদেশ ফুটবল লিগে দলটিতে সার্কের সবচেয়ে বেশি ফুটবলার খেলছেন। এর ফল খুব ভালোভাবেই পাচ্ছে ব্রাদার্স। গ্রুপসেরা হয়ে গতকাল শেষ চার নিশ্চিত করেছে তারা। ২৪ ঘণ্টা না যেতেই আন্দোলনে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা।

সার্ক কোটা বাতিল চেয়ে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বরাবর চিঠি দিয়েছেন আবাহনী এবং মোহামেডানের ফুটবলাররা। চিঠি হস্তান্তর করা হয়েছে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে। সার্ক কোটা বাতিলের পাশাপাশি আরও বেশ কিছু দাবি জানিয়েছে ফুটবলাররা। সেগুলো হলো—দেশীয় ফুটবলারদের অধিক খেলার সুযোগ নিশ্চিত করা, স্থানীয় খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা, লিগে দল সংখ্যা বাড়ানো, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা এবং বিদেশি খেলোয়াড় কোটা কমানো।
হঠাৎ আন্দোলনে আবাহনী-মোহামেডানের ফুটবলাররা
বিসিবির অনুরোধ প্রত্যাখ্যানের ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

নিজেদের দাবি দাওয়া প্রসঙ্গে মোহামেডানের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘আমাদের দেশের মধ্যে শুধু তারিক কাজী ভুটান লিগে খেলছে। অন্য কোনো দেশে এখনো আমাদের দেশের ফুটবলাররা আমন্ত্রণ পাচ্ছেন না। অন্য দেশের ফুটবলাররা ঠিকই আমাদের দেশে খেলছে। তাই আমরা এ ব্যাপারে ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করেছি।’

আবাহনীর ফুটবলার মোঃ ইব্রাহিম বলেন, ‘সার্কের পাঁচজন, সার্কের বাইরের দেশের তিনজন, বয়সভিত্তিক একজন ফুটবলার বাধ্যতামূলক খেলাতে হবে। একটি দলে তিনজন বিদেশি কোটা আর পাঁচজনই যদি সার্ক খেলায় তাহলে সেই দলে দুজনের বেশি (স্থানীয়) খেলোয়াড় খেলার সুযোগ পায় না। এ জন্য আমরা সার্ক ফুটবলার বাতিলের দাবি জানিয়েছি।’

Similar Posts

  • কবে দেশে ফিরছেন সাকিব?

    দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ মুহূর্তে তার মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব দেশে ফিরে আইনি জটিলতার সমাধান করা। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন নির্বাসনে থাকা এই অল-রাউন্ডার। ক্রিকেট, রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা…

  • |

    শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

    আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৪৫ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে লঙ্কান মেয়েদের ২০৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ওপেনিং জুটিতে ৬৮ রানে যোগ করেন। হাসিনি পেরেরাকে আউট করে জুটি ভাঙেন রিতু মনি। তার পরের ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেন হার্ষিতা সামারাবিক্রমাকে ফিরিয়ে।চার…

  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

  • গ্যালারিতে দর্শক ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদন

    চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর দর্শকহীন স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। টুর্নামেন্টের প্রাণ ফেরাতে এবং গ্যালারিতে সমর্থকদের প্রবেশের অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটেরকারণে পিএসএলের ম্যাচগুলো দর্শকহীন গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান…

  • টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    মালদ্বীপের রাজধানী মালেতে নাটকীয় এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান এমন প্রবল চাপের মুহূর্তে অনুপম সাহসের পরিচয় দিয়ে এবং নিজের সামর্থ্যের ওপর অটল…

  • সেই দিয়াবাতের জাদুতে মোহামেডানকে হারাল আবাহনী

    চির প্রতিদ্বন্দ্বীর দুই দলের লড়াইয়ে রোমাঞ্চ আর নাটকীয়তার কমতি ছিল না। প্রায় এক মাসের বিরতি শেষে বাংলাদেশ ফুটবল লিগে আজ দুই দল মুখোমুখি হয়েছিল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ম্যাচের তৃতীয় মিনিটেই উজবেক মিডফিল্ডার মোজাফফরভের চোখধাঁধানো ‘অলিম্পিক গোল’ মোহামেডানকে উল্লাসে ভাসালেও, সেই আনন্দ স্থায়ী হয়নি। মিরাজুলের গোলে ১৭ মিনিটে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে মোহামেডানেরই সাবেক প্রাণভোমরা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *